ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে সামনে রেখে চাঁদাবাজি, ছিনতাই, পোশাক শ্রমিক অসন্তোষ বন্ধে এবং সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে একটি পর্যবেক্ষণ সেল গঠন করা হয়েছে।
পর্যবেক্ষণ সেলকে সহগযোগিতা করার জন্য সোমবার একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের এই পর্যবেক্ষণ সেল গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫২২ ঘ.
bdnews24