২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান সৈয়দের মরদেহ ঢাবি মসজিদে

বাংলা একাডেমীতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় নামাজে জানাজ শেষে কবি-প্রাবন্ধিক-গবেষক আবদুল মান্নান সৈয়দের মরদেহ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 06:30 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমীতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় নামাজে জানাজ শেষে কবি-প্রাবন্ধিক-গবেষক আবদুল মান্নান সৈয়দের মরদেহ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়েছে। প্রয়াতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সেখানে বাদ জোহর তৃতীয় নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। আবদুল মান্নান সৈয়দের প্রথম নামাজে জানাজা হয় সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গ্রিন রোড মসজিদে। জানাজা শেষে বেলা পৌনে ১১টার দিকে তার কফিন বাংলা একাডেমীতে পৌঁছায়। সেখানে একাডেমীর বটতলার মঞ্চে রাখা হয় কফিনটি। তাকে শ্রদ্ধা জানাতে কবি-সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন স্তরের লোক বাংলা একাডেমীতে জড়ো হয়। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর দুপুর ১২টার দিকে সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা হয়। প্রথম নামাজে জানাজা শেষে অ্যাম্বুলেন্সে আবদুল মান্নান সৈয়দের মরদেহ বাংলা একাডেমীতে নেওয়া হয়। প্রথম জানাজায় নিহতের আত্মীয়-স্বজনের পাশাপাশি শুভাকাক্সক্ষীরা অংশ নেন। রোববার সন্ধ্যায় ইফতারের সময় অসুস্থবোধ করায় ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে নেওয়ার পথে আবদুল মান্নান সৈয়দের (৬৭) মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সায়রা সৈয়দ ও একমাত্র মেয়ে জিনান শম্পা, আত্বীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। ল্যাবএইড থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রয়াত এই সাহিত্যিকের মরদেহ গ্রীন রোড়ের বাসভবনে নেওয়া হয়। এরপর রাতেই তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। সেখান থেকে সকালে নেওয়া হয় গ্রিন রোড মসজিদে। আবদুল মান্নান সৈয়দের জন্ম ১৯৪৩ সালের ৩ অগাস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায়। ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে প্রবেশিকা ও ১৯৬০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে বাংলা সাহিত্যে