গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে ঢাকার ইডেন কলেজ ছাত্রী সাদিয়া নূর মিতা হত্যার ঘটনায় পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করেছে।
আটক রুমান শেখ (২২) জেলা শহরের মিয়াপাড়ার জাহাঙ্গীর শেখের ছেলে।
রোববার শহরের স্বর্ণপট্টি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই ঘটনায় ছয়জন গ্রেপ্তার হল।
এ হত্যার ঘটনায় এর আগে গ্রেপ্তার হন মিতার চাচাতো ভাই সামসুর রহমান জনি (২৭), মো. আনোয়ার হোসেন মনি (২৮), চাচাত বোন ইসরাত জাহান শ্রাবণী (১৬), প্রতিবেশী মাসুম বিল্লাহ (২৭) ও জসিমুল ইসলাম জগলুল ( ২৮)।
গত ৩০ অগাস্ট রাতে শহরের মিয়াপাড়ার বকুলতলা রোডে নিজের বাসায় মিতা ঘুমিয়ে ছিলেন। পরদিন বাসার অদুরে একটি পুকুর থেকে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় মিতার বাবা লিয়াকত হোসেন মোল্লা
bdnews24