২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নকল মুদ্রাসহ গ্রেপ্তার ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিটিস আমলের 'নকল রূপার মুদ্রা'সহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিটিস আমলের 'নকল রূপার মুদ্রা'সহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলেন- উপজেলার খোর্দ্দ পাঠানোছা গ্রামের নুর আলম আকন্দ নুরু (৩২) ও বুজরুক পাঠানোছা গ্রামের জহুরুল মিয়া (২৩)। শনিবার সন্ধ্যায় উপজেলার শেরপুর গ্রামের মতলুবর রহমানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ওই মুদ্রার ক্রেতা ও বাড়ির মালিকসহ অন্যরা পালিয়ে যায়। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বলেন, গোপন সংবাদ পেয়ে ওই বাড়ি থেকে দু'জনকে গ্রেপ্তার এবং প্রায় দু'শ ব্রিটিশ আমলের নকল রূপার মুদ্রার দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। তারা মুদ্রাগুলো এক ব্যক্তির কাছে বিক্রি করতে আনেন বলে পুলিশকে জানান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.