নেত্রকোনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১৫ জন।
শনিবার সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসদপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহতের নাম ফিরোজ চৌধুরী (৭৫)।
গুরুতর আহত মফিজ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং দিলবাহার বেগম, ফাইজ উদ্দিন, সেকান্দর মিয়াসহ বাকিদের খালিয়াজুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাবুল মিয়া, রোকন উদ্দিন ও সোহেল মিয়া নামের তিনজনকে আটক করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে খালিয়াজুরী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, দুই মাস আগে আসদপুর গ্রামের এলাই মিয়া নামের একজন প্রতিপক্ষের হাতে খুন হন।
এর জেরে সকালে গ্রামের দু'টি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত ফিরোজ চৌধুরী খালিয়াজুরী হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24