২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধনী বিল উত্থাপনের দাবি

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আলোকে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধন করে সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আলোকে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধন করে সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে- আগামী ১৮ সেপ্টেম্বর সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ ও ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে এক ঘন্টা সারাদেশে মানববন্ধন। অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন নিয়ে ১৮ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে আলোচনা সভাও করবে তারা। জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধন সংক্রান্ত বিল উত্থাপনের দাবি জানিয়েছে সংগঠনটি। আগামী ২০ সেপ্টেম্বর এই অধিবেশন শুরু হবে। গত ২৮ অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষে গণভবনে এক শুভেচ্ছা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্পিত সম্পত্তি সংক্রান্ত অভিন্ন প্রস্তাবনা তুলে ধরার জন্য হিন্দু স