টাঙ্গাইল, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হন এক পথচারী।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার খুদিরামপুরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, বগুড়া থেকে ঢাকাগামী বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের একটি মাইক্রোবাস খুদিরামপুর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন। এ সময় মাইক্রোবাসের ধাক্কায় আহত হন এক পথচারী। তাকে স্থানীয় একটি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24