বরিশাল, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলায় হামের টিকা নিয়ে তিন শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত একটি কমিটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে এসে সিভিল সার্জন গঠিত ছয় সদস্যের কমিটি দুই ঘণ্টা বৈঠক শেষে রাত ৯টার দিকে এই প্রতিবেদন জমা দেয়। সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ডেপুটি সিভিল সার্জন আব্দুর ছাত্তার।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। দুই কমিটিকেই তদন্ত প্রতিবেদন দিতে সাত দিন সময় দেওয়া হয়।
বরিশালের সিভিল সার্জন ডা. অনিল চন্দ্র দত্ত তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, বুধবার দুপুরে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর কমিউনিটি সেন্টারে ওই তিন শিশুকে নিয়ে যাওয়ার আগেই টিকা শেষ হয়ে যায়। পরে পাশের একটি কেন্দ্র থেকে টিকা এনে তাদের দেওয়া হয়।
তিনি বলেন, "অন্য সেন্টার থেকে কালিকাপুর কমিউনিটি সেন্টারে আনার পথে আবহাওয়াজনিত কারণে টিকাগুলো নষ্ট হয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নষ্ট টিকা দেওয়ায় বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লে
bdnews24