২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানকর্মীদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ

দিনব্যাপী বিক্ষোভের পর বিমানকর্মীদের সব দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনব্যাপী বিক্ষোভের পর বিমানকর্মীদের সব দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকালে বলাকা ভবনে বিমানের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম আহমেদ সাংবাদিকদের বলেন, "কর্মীদের যে পাঁচটি দাবি ছিল, তা মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।" একই সময়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বিক্ষোভরত বিভিন্ন সংগঠনের নেতাদের দাবি মেনে নেওয়ার কথা জানান। ওই সময় বিমানকর্মীরা উল্লাস প্রকাশ করে। পেনশন সুবিধাসহ পে স্কেলের দাবিতে বিমানকর্মীদের বিক্ষোভে সকাল থেকে উত্তপ্ত ছিল কুর্মিটোলার বলাকা ভবন। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দুপুরে বৈঠকে বসে পরিচালনা পর্ষদ। ভবনের দ্বিতীয় তলায় বৈঠক চলে। আর নিচতলায় বিক্ষোভ করতে থাকে কর্মীরা। আন্দোলনরত পে স্কেল বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বিমান শ্রমিক লীগের সভাপতি এম মশিকুর রহমান সাংবাদিকদের বলেন, "আমাদের সব দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। বিমান বোর্ড (পরিচালনা পর্ষদ) যে পে স্কেল ঘোষণা করেছিল, তা বাতিল করে আমাদের দেওয়া সুপারিশ অনুযায়ী পে স্কেল অনুমোদন করেছে।" সরকার গত বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল ঘোষণা করলে বিমানকর্মীরাও তাদের জন্য পে স্কেল ঘোষণার দাবি জানায়। এরপর বিমান পরিচালনা পর্ষদ স