ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বাঘাবাড়িতে মিল্কভিটার দুধ সরবরাহ নিয়ে সৃষ্ট পরিস্থিতি বৃহস্পতিবার বিকালের মধ্যেই স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
সিরাজগঞ্জের এ ঘটনার সুযোগ নিয়ে কোনো কোম্পানি দুধের দাম বাড়ালে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে এ সময় সতর্কতা উচ্চারণ করেন প্রতিমন্ত্রী নানক।
তিন দফা দাবি আদায়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মিল্কভিটার নিয়ন্ত্রণাধীন বাঘাবাড়ি দুগ্ধ কারখানায় দুধ সরবরাহ বৃহস্পতিবার সকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সমবায়ী খামারিরা।
তাদের দাবি তিনটি হচ্ছে
bdnews24