ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর বাংলাদেশকে অতিরিক্ত এক লাখ মেট্রিক টনসহ মোট চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহ করতে সম্মত হয়েছে কাতার।
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কাতার ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এ সার সরবরাহ করা হবে বলে মঙ্গলবার শিল্পমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বর্তমানে দেশের সব সার কারখানা বন্ধ থাকায় যথাসময়ে সারের যেন ঘাটতি দেখা না দেয় সেজন্য সরকার আগেই এ ব্যবস্থা নিচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24