২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাসপাতালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নগরীর আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 03:14 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন, হাসপাতালের প্রহরী নুর আলম (৩০), শ্রমিক মোহাম্মদ আলমগীর (২৮) ও এনাম (২৬)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসে কর্তব্যরত বিশু কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতালের নিচতলায় লাশ কাটার ঘরের পাশের কক্ষে সন্ধ্যা ৬টায় গ্যাস সিলিন্ডার সংযোগ দেয়ার সময় বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে হাসপাতালের এক প্রহরীসহ তিনজন আহত হন।" পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে বিশু দাশ জানান। ওই কক্ষে হাসপাতালের বিভিন্ন বর্জ্য ধ্বংস করা হয়ে থাকে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২১০১ ঘ.