২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর

উজান থেকে নামা পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

জামালপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর পাউবো'র নির্বাহী প্রকৌশলী একেএম সামছুল করিম জানান, জামালপুরে যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করায় ইসলামপুর উপজেলার পার্থশী, কুলকান্দি, সাপধরি, নোয়ারপাড়া ও চিনাডুলি ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের নিুাঞ্চল প্লাবিত হয়েছে। পাউবো কর্মকর্তা আরো বলেন, ঢলের পানিতে এই ছয় ইউনিয়নের নিুাঞ্চলের কয়েকশ' হেক্টর জমির রোপা-আমন ক্ষেত তলিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.