ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে সোমবার। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক মো. আশরাফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে।
তবে বিশ্বদ্যিালয়ে দাপ্তরিক ছুুটি আগামী ৭ সেপ্টেম্বর শুরু হয়ে তা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
ঈদের ছুটি শেষে ১৫ সেপ্টেম্বর থেকে দাপ্তরিক কাজ এবং ১৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন জনসংযোগ পরিচালক।
পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় জানায়, ৬ সেপ্টেম্বর পর্যন্ত কলা ভবন এবং কার্জন হল কেন্দ্রের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৩৭ ঘ.
bdnews24