২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীকে নির্যাতন: এক পরিবারের চারজন গ্রেপ্তার

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর এক পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর এক পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রাপূরের রোকনপুরের ১৫/২ নম্বর বাসার গৃহকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সূত্রাপুর থানার ওসি মো. নজরুর ইসলাম। ওসি নজরুল বলেন, "গহনা চুরির অভিযোগে গৃহকর্মী আসমা (১৬) ও তার মা সালমা বেগমকে নির্যাতন করা হয়। নির্যাতনের সময় সালমা বেগমের কান কেটে দেওয়া হয়েছে এবং পায়ে রড ঢোকানো হয়েছে। আসমার মাথায়, বুকে, পেটে, পিঠে নির্যাতন করা হয়েছে।" তিনি আরো জানান, রোববার বিকালে আহত অবস্থায় আসমা ও সালমা বেগম থানায় এসে সালমা বাদী হয়ে মামলা করে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ঘটনায় জড়িত বাড়ির কর্তা মুদি দোকানদার মো. হারুন অর রশীদ, তার স্ত্রী রানু বেগম, ছেলে শাহেদ ও ছেলের বউ শান্তা সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২০০৫ ঘ.