২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে জাতীয় ফুটবল টুর্নামেন্ট

প্রাথমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব বারো শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হতে যাচ্ছে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব বারো শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হতে যাচ্ছে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট'। ছাত্রদের জন্য এ বছরই টুর্নামেন্টটি চালু হলেও আগামী বছর থেকে ছাত্রীদের জন্য হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি নীতিগত অনুমোদন করেছেন। তিনি বলেন, "অক্টোবর থেকে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ইউনিয়ন ও থানা পর্যায়ে। এরপর পর্যায়ক্রমে বিজয়ীদের নিয়ে জেলা ও বিভাগ পর্যায় শেষে ডিসেম্বরের মধ্যে জাতীয় পর্যায়ের খেলা শেষ করা হবে। এরমধ্যে নভেম্বরে বার্ষিক পরীক্ষার সময় খেলা বন্ধ থাকবে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে কাপ তুলে দেবেন বলে জানান আবু আলম। কবে থেকে এই এই ফটুবল টুর্নামেন্ট এবং নীতিমালা মেনে অন্যান্য কার্যক্রম শুরু হবে সোমবার টুর্নামেন্ট জাতীয় কমিটির বৈঠক শেষে জানানো হবে বলে জানান সচিব। এর আগে দেশের অর্ধ লক্ষাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে কোনো ফুটবল টুর্নামেন্ট ছিল না। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিঞ্চুতা, মনোবল বৃদ্ধি ও পারস্পরিক শ্রদ্ধাবোধসহ প্রতিযোগী মনোভবাব গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অধ্যয়নরত ছাত্রদের নিয়ে প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক প্রতিটি দল গঠিত হবে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পরীক্ষণ বিদ্যালয় ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। এ প্রতিযোগিতায় অংশ নিতে কোনো এন্ট্রি/রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। এজন্য একটি কেন্দ্রীয় তহবিল গঠন করা হবে। সরকারি-বেসরকারি অনুদানে এ তহবিল গঠিত হবে এবং টুর্নামেন্টর কাজে তা ব্যয় হবে। নীতিমালা অনুযায়ী, খেলোয়াড়দের বয়স সর্বোচ্চ ১২ বছর এবং উচ্চতা হবে সর্বোচ্চ ৫ ফুট। খেলোয়াড়রা কোনো বুট ব্যবহার করতে পারবে না। শিশুদের উপযোগী বল ব্যবহার হবে টুর্নামেন্টে। বলের চাইজ ৪ নম্বর অথবা ডিআর সাইজ ৫ নম্বর হবে। খেলার নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে প্রধান শিক্ষক টুর্নামেন্ট কমিটির কাছে দুই কপি ছবিসহ খেলোয়াড়দের তালিকা দেবেন। খেলা শুরুর এক ঘণ্টা আগে কমিটি এক কপি ছবিসহ তালিকা রেফারিকে দেবে। মাঠের আয়তন হবে দৈর্ঘ্য ৬০ মিটার ও প্রস্থ ৪৫ মিটার। খেলা পরিচালিত হবে ৫০ মিনিটের। প্রথমার্ধের ২৫ মিনিট পর বিরতি থাকবে ১০ মিনিট। অমীমাংসিত হলে খেলা নির্ধারিত সময়ের পর ৫ মিনিট করে অতিরিক্ত সময়ে গড়াবে। তাতেও ফলাফল নির্ধারিত না হলে পেনাল্টি কিকের মাধ্যমে (টাইব্রেকার) খেলার ফলাফল নির্ধারিত হবে। খেলার মাঠ, সময়সূচি/ফিকশ্চার ঠিক করবে টুর্নামেন্ট কমিটি। প্রতিযোগিতার সব ম্যাচ হবে নক আউট পদ্ধতিতে। ইউনিয়ন ও উপজেলা/থানা পর্যায়ে খেলা পরিচালনার জন্য স্থানীয় রেফারি এবং জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে বাফুফে'র তালিকাভুক্ত রেফারি নিয়োগ করবে টুর্নামেন্ট কমিটি। মন্ত্রী-প্রতিমন্ত্রী-সচিবসহ বিভিন্ন পর্যায়ের ২৪ সদস্যের জাতীয় টুর্নামেন্ট কমিটি রয়েছে। এছাড়া ইউনিয়ন ও পৌরসভা, উপজেলা/থানা (সিটি করপোরেশন), জেলা, বিভাগ পর্যায়ে টুর্নামেন্ট কমিটিতে থাকবেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়ানুরাগীরা। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলো টুর্নামেন্ট কমিটি থেকে প্রতি ম্যাচের জন্য এককালীন অনুদান পাবে। পাতানো খেলার অভিযোগ প্রমাণিত হলে দুই বছরের জন্য বহিস্কার করা হবে ওই দলকে। জাতীয় পর্যায়ে বিজয়ীকে (চ্যাম্পিয়ন) গোল্ড কাপ ও বিজিত (রানার আপ) দলকে সিলভার কাপ দেওয়া হবে। শ্রেষ্ঠ খেলায়াড় ও সর্বোচ্চ গোলদাতাও পাবে মেডেল। গত ১২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক স্তরে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট' আয়োজেনে নীতিগত অনুমোদন দেন। বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্টের নামকরণের বিষয়ে মন্ত্রণালয় বলেছে, "শিশু-কিশোরদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুনির্মল