২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ডাকাত সন্দেহে আটক ৩

পঞ্চগড়ের বোদা উপজেলায় শুক্রবার রাতে সড়ক ডাকাতির সময় গ্রামবাসী ডাকাত সন্দেহে তিনজনকে ধরে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

পঞ্চগড়, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের বোদা উপজেলায় শুক্রবার রাতে সড়ক ডাকাতির সময় গ্রামবাসী ডাকাত সন্দেহে তিনজনকে ধরে পুলিশে দিয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এরা হলেন- উপজেলার ময়দানদীঘি এলাকার রুবেল হোসেন (২২), রবিউল ইসলাম (২০) ও জাকির হোসেন (২০)। পুলিশ ও গ্রামবাসী জানায়, শুক্রবার রাতে উপজেলার বোদা-তেঁপুকুরিয়া সড়কের উলিপুকুরি এলাকায় ডাকাতরা এক মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেলটি কেড়ে নেয়। এ সময় তার চিৎকারে গ্রামের লোকজন এসে তিনজনকে আটক করে। বোদা থানার ওসি কায়ছার আলী খান জানান, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে হাজির করা হলে হাকিম জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.