২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের দায়ের কোপে মা নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছেলের দায়ের কোপে মুরতাজা বেগম (৪২) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 06:32 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছেলের দায়ের কোপে মুরতাজা বেগম (৪২) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জলদি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে মোহাম্মদ ইয়াসীন (২০) পলাতক রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানিয়েছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাঁশখালী থানার ওসি এসএম আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছেলে দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই মুরতাজা মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী বদিউল আলম থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/ডিডি/এইচএ/০০২৩ ঘ.