২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মাষ্টমীর শোভাযাত্রা বুধবার

রাজধানীর পলাশীর থেকে আগামী বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী শোভাযাত্রা বের হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 06:09 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পলাশীর থেকে আগামী বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী শোভাযাত্রা বের হবে। শুক্রবার সকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ওইদিন সরকারি ছুটি। মহানগর সার্বজনীন পূজা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মঠ ও মন্দির থেকে আগত ভক্তদের ওইদিন দুপুর ২টার মধ্যে ঢাকেশ্বরী মন্দিরে সমবেত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে শুরু করে জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, পল্টন, শহীদ নুর হোসেন স্কোয়ার, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, নবাবপুর, ইংলিশ রোড মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। পূজা কমিটির নেতা মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে সভায় কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, বাসুদেব ধর, জে এল ভৌমিক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/০০০০ ঘ.