২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারখন্দ আ.লীগের ৪৮ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৪৮ নেতা পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৪৮ নেতা পদত্যাগ করেছেন। মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করার দাবি এবং সাধারণ সম্পাদকের সেলিম রেজা বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে শুক্রবার দুপুরে তারা পদত্যাগ করেন। পদত্যাগপত্র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলীর কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের কামারখন্দ সভাপতি আব্দুল লতিফ মাস্টার। তিনি সাংবাদিকদের বলেন, কমিটির সদস্যদের মধ্যে চারজন মারা গেছেন। বাকি ১৬ জনও পদত্যাগ করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। পদত্যাগকারীদের মধ্যে আরো আছেন- সহসভাপতি হাবিবুর রহমান মুকুল, গোলাম আম্বিয়া, মোকতার হোসেন, আব্দুস সালাম, ইব্রাহিম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খান ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হোসেন আলীর পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৬ ঘ.