২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যুদ্ধাপরাধী তালিকায় ৩৬ জনের নাম

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে ফরিদপুরে হত্যা, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগ ও স্বাধীনতা বিরোধী ভূমিকা পালনের জন্য জেলা প্রশাসন ৩৬ জনের একটি তালিকা তৈরি করে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 09:59 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ফরিদপুর, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে ফরিদপুরে হত্যা, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগ ও স্বাধীনতা বিরোধী ভূমিকা পালনের জন্য জেলা প্রশাসন ৩৬ জনের একটি তালিকা তৈরি করে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ তালিকায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘের নেতা-কর্মীদের নাম রয়েছে বলে জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, এ তালিকা আংশিক। জেলার ৯টি উপজেলার যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর ও আলশামস এর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৫৭ ঘ.