২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জনপ্রতি ফিতরা ১০০ টাকা

এবার জনপ্রতি ফিতরা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 07:01 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার জনপ্রতি ফিতরা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের এক সভায় ফিতরা নির্ধারণী কমিটি এ সিদ্ধান্ত নেয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফিতরা নির্ধারণী কমিটির বিশেষজ্ঞ আলেম-ওলামা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা কোরআন, হাদিস ও ফিকাহর আলোকে বিস্তারিত আলোচনার পর দেশের প্রধান খাদ্য চালের হিসাব অনুযায়ী এবারের ফিতরা জনপ্রতি ১০০ টাকা নির্ধারণে একমত হন। সভায় বলা হয়, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য সাদকাতুল ফিতরা আদায় ওয়াজিব। সামর্থ্যবান বাবার ওপর তার নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকেও সাদকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব। অন্যদিকে লালবাগ মাদ্রাসা শরীয়া বোর্ড এ বছর ঢাকা ও তার পাশ্ববর্তী এলাকার জন্য জনপ্রতি ফিতরা ৪৫ টাকা ধার্য করেছে। শুক্রবার জামেয়া কোরআনিয়া আরাবিয়া (লালবাগ মাদ্রাসা) এর ফতোয়া বিভাগ এ সিদ্ধান্ত নেয় বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি ফজলুল হক আমিনির সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফিতরা আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার আগেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.