ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে আগ্নেয়াস্ত্র কেনা-বেচার সময় বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব দাবি করেছে।
এরা হলেন সাইফুল ইসলাম (২১) ও তানভির সোহেল (২২)।
র্যাব-৪ এর মেজর তারিক মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দুইটার দিকে বনানীর ১১ নম্বর সড়ক থেকে একটি রিভলবারসহ এই দুজনকে আটক করা হয়।
তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাব কর্মকর্তা দাবি করেন।
তবে আটক দুজন কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র র্যাব তা জানায়নি।
অন্যদিকে র্যাব-৪ এর একটি দল এদিন সকালে রাজধানীর শুক্রাবাদে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
তার নাম মো: শাকিল (৩৫)।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24