মুন্সীগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মা নদীর হাজরা-চরাজানাজাত আড়াআড়ি চ্যানেলে খনন কাজ বন্ধ রয়েছে।
এ কারণে মুন্সীগঞ্জের মাওয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি পর্যন্ত ফেরি চলাচল করতে হচ্ছে অনেকটা ঘুরে।
এতে সময় লাগছে বেশি। তাতে দুই ঘাটেই লেগে আছে যানজট।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, পদ্মায় পানি বাড়তে থাকায় হাজরা-চরজানাজাত চ্যানেলের খনন কাজ তিনদিন ধরে বন্ধ রয়েছে।
অতিরিক্ত স্রোতের কারণে চ্যানেলটি আবার ভরে যাওয়ায় বর্তমান এই পথে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমান ছোট-বড় ১০টি ফেরি দীর্ঘ পথ ঘুরে নদী পার হচ্ছে। এতে সময় লাগছে বেশি।
হাজরা-চরজানাজাত চ্যানেল হয়ে নদী পাড়ি দিতে সময় লাগে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট। এখন আরো দেড় ঘণ্টা বেশি সময় লাগছে বলে ফেরি চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।
তারা জানান, গত তিনদিন ধরে খনন বন্ধ থাকায় দুই ঘাটে যানজটও লেগে আছে। এ কারণে অসহনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।
নাব্যতা হ্রাস পাওয়ায় স
bdnews24