২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরেকটি ইস্পাত কারখানাকে জরিমানা

বায়ু দূষণের দায়ে চট্টগ্রামে আরো একটি ইস্পাত কারখানাকে নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 11:49 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বায়ু দূষণের দায়ে চট্টগ্রামে আরো একটি ইস্পাত কারখানাকে নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় মেসার্স মাল্টি স্টিল কাটিং নামের কারখানাটিকে এই জরিমানা করা হয়। একই অভিযোগে মঙ্গলবার নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার ইসলাম স্টিল মিলস লিমিটেডকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাল্টি স্টিল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নাসিরাবাদ এলাকায় সাত বছর ধরে রড উৎপাদন করে আসছে। এছাড়া কারখানাতে বায়ু দূষণ নিরোধক ব্যবস্থা নেই। এতে আশপাশের লোকজন মারাত্মক বায়ু দূষণের শিকার হচ্ছিলো। দূষণের দায়ে প্রতিষ্ঠানটিকে নয় লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয় বলে মুনীর চৌধুরী জানান। তিনি জানান, কারখানায় অবিলম্বে বায়ু দূষণ নিরোধক যন্ত্র স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৭৩৩ ঘ.