২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী- ৬ আসনের নির্বাচনী ফলাফল বাতিল

নোয়াখালী- ৬ আসনের নির্বাচনী ফলাফল বাতিল করেছে হাইকোর্ট। সেইসঙ্গে ওই আসনে পুনঃনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী- ৬ আসনের নির্বাচনী ফলাফল বাতিল করেছে হাইকোর্ট। সেইসঙ্গে ওই আসনে পুনঃনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. এমদাদুল হকের একক বেঞ্চ ওই আসনের দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী আয়েশা ফেরদাউসের দায়ের করা নির্বাচনী আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ওই আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজীম বিজয়ী হন। আয়েশা ফেরদাউস নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে ২০০৯ সালের ফেব্র"য়ারি মাসে আবেদনটি দায়ের করেন। আবেদনে তিনি ওই আসনের ১০টি কেন্দ্রে ভোটার পুনর্বিন্যাস, ১টি কেন্দ্র সরিয়ে নেওয়া ও ভোট কারচুপির অভিযোগ আনেন ফজলুল আজীমের বিরুদ্ধে। আদালত আবেদনটির ওপর ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করে রায়ে বলেছে, ফজলুল আজীমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে সহকারি রিটার্নিং অফিসারের নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করে ভোটার পুনর্বিন্যাস ও ভোটকেন্দ্র সরিয়ে নেওয়ার এখতিয়ার ছিল না। এজন্য পুরো ফলাফল বাতিল করা হলো। রায়ে আরো বলা হয়, নির্বাচন কমিশন ওই ১০টি কেন্দ্রে নতুন করে ভোটার তালিকা তৈরী করে পুরো নোয়াখালী-৬ সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠান করবে। ফজলুল আজীমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রায়ের বিরুদ্ধে ফজলুল আজীম আপিল বিভাগে আপিল করবেন। আয়েশা ফেরদাউসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমীর