২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের দেড়ঘণ্টা বাস চলাচল বন্ধ

নসিমন-করিমন বন্ধের দাবিতে বাগেরহাটের ১২টি রুটে বুধবার সকাল ১১টা থেকে দেড়ঘণ্টা যাত্রীবাহী বাস রেখেছে বাস মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

বাগেরহাট, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নসিমন-করিমন বন্ধের দাবিতে বাগেরহাটের ১২টি রুটে বুধবার সকাল ১১টা থেকে দেড়ঘণ্টা যাত্রীবাহী বাস রেখেছে বাস মালিক ও শ্রমিকরা। এ সময় জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন খুলনা-বাগেরহাট-পিরোজপুর সড়কের কয়েকটি স্থানে অবরোধ করা হয়। পরে প্রশাসনের নসিমন ও করিমন (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) বন্ধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়। বাগেরহাটের বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো বেশ কিছুদিন ধরে যাত্রীবাহী নসিমন ও করিমন চলাচল বন্ধ করার দাবি জানিয়ে আসছে। রূপসা-বাগেরহাট আন্ত:জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তালুকদার এ বাকি অভিযোগ করেন, প্রশাসনের নিষেধ সত্ত্বেও মাসোহারার বিনিময়ে পুলিশের কিছু সদস্যের সহযোগিতায় সড়কে নসিমন ও করিমন চলছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মিনা হাসিবুল হাসান শিপন বলেন, নসিমন ও করিমন বন্ধের দাবিতে প্রশাসনকে বিভিন্ন সময় জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বুধবার সকাল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরে পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বাগেরহাটের এসপি খন্দকার রফিকুল ইসলাম জানান, মটর শ্রমিকদের সঙ্গে সকালে প্রশাসনের ফলপ্রসু বৈঠক শেষে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। জেলার সড়কগুলোতে নসিমন ও করিমনে যাত্রী পরিবহন বন্ধ করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি পুলিশের বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখারও আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩২ ঘ.