নড়াইল, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় সহপাঠির লাঠির আঘাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলা জামে মসজিদের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম (১৫) উপজেলার আমডাঙ্গা গ্রামের তবিবর শেখের ছেলে।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জি জি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে তারাবির নামাজ শেষে তরিকুল তার সহপাঠি রিয়াদের সঙ্গে মসজিদের পুকুর পাড়ে কথা বলছিলো।
এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটি শুরু হয়। এ সময় রিয়াদ লাঠি দিয়ে তরিকুলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
তরিকুলকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লে
bdnews24