জামালপুর, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর কোর্ট স্টেশনে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন ও দু'টি বগি লাইনচ্যুত হয়েছে সোমবার রাতে।
এতে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জামালপুর জংশন রেল স্টেশনের সহকারী মাস্টার লিয়াকত আলী জানান, রাত ৮টা ৪০মিনিটে জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী ২১১ নম্বর লোকাল ট্রেনের ইঞ্জিন ও দু'টি বগি লাইনচ্যুত হয়। ফলে রাত ৯টা থেকে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি জানান, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। রাত সাড়ে ১২টা থেকে উদ্ধার কাজ শুরু করা সম্ভব হতে পারে বলে তিনি জানান।
ট্রেনটির যাত্রী দেওয়ানগঞ্জের চোকাইবাড়ি এলাকার হাসমত আলী জানান, ট্রেনটির গতি কম থাকায় চালক দ্রুত নিয়ন্ত্রণ করে। ইঞ্জিনের বাইরে ও ছাদে থাকা ৮/১০ জন যাত্রী মাটিতে পড়ে সামান্য আহত হয়ে্েছ। তবে তেমন গুরুতর নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৬ ঘ.
bdnews24