ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা মহানগরীর যানজট নিরসনে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবিত উড়াল পথ (এলিভেটেড এক্সপ্রেস ওয়ে) নির্মাণ প্রকল্প মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে।
২০১১ সালে শুরু হয়ে প্রকল্পের কাজ শেষ হবে ২০১৩ সালের মধ্যে।
এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা।
মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদেও একথা জানান।
এরআগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা এতে উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ঢাকার যানজট নিরসন হোক। তাই তার নির্দেশেই যোগাযোগ মন্ত্রণালয় থেকে প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন দিয়েছে।"
সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে উড়াল পথ (এলিভেটেড এক্সপ্রেস ওয়ে) নির্মাণে বিনিয়োগকারীদের প্রাক-যোগ্যতা যাচাইয়ের জন্য গত বছরের ১৯ ও ২০ নভেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে নয়টি প্রতিষ্ঠান অংশ নেয়।
ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি যাচাই-বাছাই করে চারটি প্রতিষ্ঠানকে যোগ্য বলে মতামত দিয়েছে। এ চারটি প্রতিষ্ঠানকেই চূড়ান্ত বিনিয়োগকারী হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লি. (থাইল্যান্ড, সিকদার রিয়াল এস্টেট- কেসিসি জেভি (বাংলাদেশ-কোরিয়া), গামন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস লি.- বগাস ট্রাভক্স পাবলিকস এস এ কনসর্টিয়াম (ভারত-ফ্রান্স) এবং চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল লি. (চায়না)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে চার লেইন বিশিষ্ট উড়াল পথটি কুড়িল, মহাখালী, তেজগাঁও সাতরাস্তা, মগবাজার, খিলগাঁও, কমলাপুর, গোলাপবাগ ও সায়েদাবাদ দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বি
bdnews24