ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুরে ট্রাকচাপায় মোকসেদ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার রাত ১০টায় এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে মো. জুলহাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদে গ্রামের বাড়ি বগুড়া যাওয়ার জন্য কল্যাণপুরে বাসের টিকিট কাটতে যান তার বাবা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে আশেপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার উপ-পরিদর্শক নুরুল আফসার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২৩২০ঘ.
bdnews24