২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোলাই মদ পানে ১৩ জনের মৃত্যু

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার গোয়ালাবাজারে চোলাই মদ পানে গত দুই দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 08:40 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

সিলেট, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার গোয়ালাবাজারে চোলাই মদ পানে গত দুই দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন মহিলাসহ আরো দুইজন। তারা হলেন গয়াছ মিয়া (২৫) ও বীনা দাস (৩২)। মৃতরা হলেন এওলাতৈল গ্রামের ফারুক মিয়া (৪৫), শসারকান্দি গ্রামের হারুণ খাঁ (৩৫), একারাই গ্রামের ঝন্টু দেব (৫০), ইলাশপুর গ্রামের ধীরু দেব (৫০), দাশপাড়া গ্রামের বীশু দেব (৩৫), শফিক মিয়া (৫০) ও চিত্তরঞ্জন দাস (৪০), ব্রাহ্মণগ্রাম গ্রামের ছোরাব আলী (৪০), তেরহাতি গ্রামের মকবুল আলী (৫০), করনসী গ্রামের সানুর মিয়া (৩০), হরিপদ দেব (৪৫), কানু দাস (৫০) ও ঝিনু মিয়া (৪০)। এলাকাবাসী জানান, গত বুধবার রাতে গোয়ালাবাজারের (মাছবাজারে) ১২-১৫ জন লোক চোলাই মদ পান করে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল থেকে তারা বমি করতে শুরু করে। পরিবারের সদস্যরা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। পরিবারিক সুত্রগুলো জানায়, এদের মধ্যে শুক্রবার রাতে মারা যায় দুই জন। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ১১ জন মারা যায়। গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ কয়ছর আহমদ বলেন, "বিষাক্ত মদ পান করে ১০-১২ জনের মৃত্যুর খবর শুনেছি। তাদের খোঁজখবর নিচ্ছি।" ওসমানী নগর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, "গোয়ালাবাজারে বিষাক্ত মদ পান করার পর বিষক্রিয়ায় কয়েকজনের মৃত্যু হয়েছে শুনেছি। তবে মৃতদের পরিবারের কেউ থানায় এ ব্যাপারে কিছু জানায়নি।" তিনি বলেন, "কিছুদিন ধরে ওসমানীনগরে মাদকদ্রব্য বিরোধী অভিযান চালানো হচ্ছে। তাই হয়তো তারা ঘরে তৈরি নিুমানের মদ পান করেছিলেন।" এ পর্যন্ত কতজন মারা গেছে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৩৩ ঘ.