২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ট্রলার ডাকাতি, ২৮ জেলে অপহরণ

বরগুনার নারিকেলবাড়িয়া উপকূলে ১৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

বরগুনা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার নারিকেলবাড়িয়া উপকূলে ১৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে ট্রলারগুলোতে ডাকাতি শেষে জলদস্যুরা ২৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, জলদস্যু জুলফিকার বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে ফেরত আসা জেলেরা জানিয়েছেন। ডাকাতের কবলে পড়া ট্রলারের মধ্যে ছিলো- এফবি বিসমিল্লাহ, এফবি জলিল, এফবি মায়ের দোয়া, এফবি অনীক, এফবি আলেয়া, এফবি রাজু, এফবি মিজান। তারা মাছ, জাল, জ্বালানি তেলসহ ১০ লক্ষাধিক টাকার মাল লুট করে। যাওয়ার সময় এফবি বিসমিল্লাহ ট্রলারসহ ২৮ জেলেকে নিয়ে যায়। অপহৃত এ জেলেদের মধ্যে আছেন- হাবিব, সহিদ, হারুন, আলতাফ, আবুল কাসেম ও বাবুল খান। ট্রলার মালিক সমিতির নেতা মোস্তফা জানান, জেলেদের মুক্তির জন্য ১৬ লাখ টাকা চেয়েছে দস্যুরা। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জানান, তারা লোকমুখে ট্রলার ডাকাতির কথা শুনেছেন। মাছ ধরার মৌসুমে সাগরে জলদস্যুদের উৎপাত বেড়ে যায়। গত কয়েক বছর ধরে মাছ ধরার ট্রলারে ডাকাতি শেষে দস্যুরা জেলেদের অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে আটকে রাখে। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছাড়িয়ে আনতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১১ ঘ.