২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেডিট কার্ড জালিয়াতি: যুক্তরাজ্যে দুই বাংলাদেশীর কারাদণ্ড

ক্রেডিটকার্ড জালিয়াতি চক্রের দুই বাংলাদেশী সদস্যকে গত মঙ্গলবার যুক্তরাজ্যের ওল্ড বেইলি আদালত যথাক্রমে ১৫ ও ১০ মাসের কারাদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 06:47 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রেডিটকার্ড জালিয়াতি চক্রের দুই বাংলাদেশী সদস্যকে গত মঙ্গলবার যুক্তরাজ্যের ওল্ড বেইলি আদালত যথাক্রমে ১৫ ও ১০ মাসের কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন নর্থ-ওয়েস্ট লন্ডনের কেনটিশ টাউন ও সেন্ট্রাল লন্ডনের ব্লুমসবারী এলাকার বাসিন্দা আবুল উল্লাহ (১৮) ও মুহিবুর রহমান (২০)। তাদের প্রতারক চক্রটি মোট ২ লাখ ৫০ হাজার পাউন্ড আত্মসাৎ করেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সদস্যরা প্রতারণা তদন্তকারী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তাদের ক্রেডিট কার্ড এবং এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করতো। এছাড়া এই চক্র বখাটে ও মাদক সংক্রান্ত অপরাধে জড়িত তরুণদের আরো বড় বড় অপরাধে জড়িত করতে নিজেদের দলে ভেড়ায়। পুলিশের চেক ও প্লাস্টিক ক্রাইম ইউনিটের ডিটেকটিভ কনস্টেবল সায়মন লউস বলেন, এটি এক ধরনের প্রতারক ট্রেনিং স্কুলের মতো। তিনি বলেন, এই প্রতারক চক্রের কারণে ব্যাংকগুলোর মোট ২ লাখ ৫০ হাজার পাউন্ড ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০৪২ঘ.