২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

মুন্সীগঞ্জ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত পাঁচজন। বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্ব কামারগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম- জিতু জমাদ্দার (৭৫)। এই ঘটনায় পুলিশ এমরান হোসেন (১৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে। শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, পাওনা টাকা নিয়ে পাশপাশি বাড়ির শ্যালক মালেক হোসেনের সঙ্গে জিতু জামাদ্দারের লোকজনের দু'দফা সংঘর্ষ হয়। প্রতিপক্ষের কিলঘুষিতে জিতু জামাদ্দারের মৃত্যু হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত লাশ উদ্ধার করা হয়নি। এলাকায় উত্তেজনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.