২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৩ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে যশোরের তিন 'রাজাকার'র বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

যশোর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে যশোরের তিন 'রাজাকার'র বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বুধবার যশোর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন বাঘারপাড়া উপজেলার ঘুপখালী গ্রামের আজিজুর রহমান। হাকিম কায়সারুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বাঘারপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- বাঘারপাড়া উপজেলার মেহেরপুর গ্রামের আব্দুর রাজ্জাক মুন্সী, দুর্গাপুর গ্রামের নিলু মোল্লা ও মাগুরার শালিখা উপজেলার উজগ্রামের সিদ্দিক। আজিজুর রহমান মামলার আরজিতে বলেন, ১৯৭১ সালের ৫ জুলাই আসামিরা তার ভাই মতিয়ার রহমানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। দেশের পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় এতদিন তিনি আসামিদের বিরুদ্ধে মামলা করতে পারেননি বলে আরজিতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.