২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিযবুত তাহরীরের দু'সদস্য রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রামে গ্রেপ্তার দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রামে গ্রেপ্তার দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে নেয়া সদস্যরা হলেন- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্র্রকৌশল বিভাগের শিক্ষার্থী আনোয়ার পারভেজ শিকদার (২২) ও হাবিব উল্লাহ হাবিব (২২)। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর মামুন পুলিশের সাতদিনের হেফাজত আবেদনের প্রেক্ষিতে দুইদিনের হেফাজত মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত সোমবার হেফাজত আবেদনের শুনানির কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি। বুধবার শুনানি শেষে বিচারক দুইজনের দুইদিনের হেফাজত মঞ্জুর করেন।" শুক্রবার নগরীর প্রবর্তক মোড়সংলগ্ন সানাই কমিউনিটি সেন্টারের সামনে হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/পিডি/১৯৪৬ ঘ.