ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূ আফরিন মঙ্গলবার রাতে মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আফরিন মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মারা যান। কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আফরিনের মৃত্যুর খবর জানান।
আফরিন বার্ন ইউনিটের চার নম্বর বেডে চিকিৎাসধীন ছিলেন। তার স্বামী মাহবুব আলম রনি একই ইউনিটে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক কলহের জেরে গত ১৩ অগাস্ট ইফতারের পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। আগুনে আফরিনের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এএনএস/পিডি/২৩৫৩ ঘ.
bdnews24