২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত

ট্রাক থামিয়ে টাকা নেওয়ার অভিযোগে গাজীপুরের দুই ট্রাফিক (পুলিশ) সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 04:51 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

গাজীপুর, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রাক থামিয়ে টাকা নেওয়ার অভিযোগে গাজীপুরের দুই ট্রাফিক (পুলিশ) সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের জেলা পুলিশ লাইনে প্রত্যাহারে করে নেওয়া হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মিজানুর রহমান জানান। বরখাস্ত হওয়া দুই ট্রাফিক সার্জেন্ট হলেন- রফিকুল মৃধা ও সোহেল রানা। পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম মাহফুজুল হক নূরুজ্জামান এই দুই সার্জেন্টকে সাময়িকভাবে বরখাস্ত করেন। তাদের বিরুদ্ধে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় ঢাকা বাইপাস সড়কে ট্রাক থামিয়ে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। গত ১৭, ১৯ ও ২০এপ্রিল ভোগড়া বাইপাস এলাকায় তারা এ ঘটনা ঘটনা বলে মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এরপরই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৭ ঘ.