২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দর্জি শ্রমিকরা ধর্মঘট করছে

মজুরি বৃদ্ধির দাবিতে গোপালগঞ্জে রোববার থেকে ধর্মঘট শুরু করেছে দর্জি শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

গোপালগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে গোপালগঞ্জে রোববার থেকে ধর্মঘট শুরু করেছে দর্জি শ্রমিক ইউনিয়ন। এতে জেলা শহরের টেইলারিং দোকানগুলোতে নতুন পোশাক তৈরির অর্ডার নেওয়া বন্ধ রয়েছে। গোপালগঞ্জ দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসু সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দর্জি শ্রমিকদের মজুরি বাজারের দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা কাজ করে যা পায় তা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে পারে না। তাই মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু হয়েছে। টেইলারিং মালিক সমিতির সভাপতি মাহামুদ আলী খান বলেন, "শ্রমিকরা না জানিয়ে হঠাৎ ধর্মঘট শুরু করেছে। কাজ বন্ধ করে দেওয়ায় আমরা দোকান বন্ধ করে দিয়েছি। তবে দু'পক্ষের সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪১ ঘ.