২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ২ যুবলীগ কর্মীর লাশ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলা থেকে মঙ্গলবার সকালে পুলিশ দুই যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 12:57 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

নাটোর, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলা থেকে মঙ্গলবার সকালে পুলিশ দুই যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে। এরা হলেন- ইকবাল ওরফে ফাউল সুজন (৪০) ও খোরশেদ আলম ওরফে শাওন (৩৮)। এই দু'জনের বিরুদ্ধে নাটোর থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নাটোরের পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নাটোর-বগুড়া মহাসড়কের দশ নম্বর সেতুর নিচে দুই যুবকের লাশ দেখে কয়েকজন পথচারী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ দুটি থানায় নিয়ে যায়। লাশের পাশে একটি মোড়কে ১০টি মোবাইল ফোনের সিম ও দুইটি মোবাইল ফোন সেট পাওয়া যায়। ওখানে দু'টি লাল পতাকাও পড়েছিল। নিহতদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। জখমের স্থান থেকে তখনো রক্ত ঝড়ছিল বলে তিনি জানান। নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি এহিয়া চৌধুরী থানায় গিয়ে লাশ দুটি যুবলীগ কর্মী ইকবাল ও খোরশেদের বলে সনাক্ত করেন। এই দু'জনের বিরুদ্ধে সদর থানায় একাধিক দাঙ্গা হাঙ্গামার মামলা রয়েছে বলে তিনি জানান। এহিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, গত ১০ অগাস্ট রাত ৩টার দিকে ১০/১২ জন অস্ত্রধারী এই দুই যুবলীগ কর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮২৪ ঘ.