রাজশাহী, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েটিফোর ডটকম) - রাজশাহী নগরীর সিপাইপাড়া এলাকায় মঙ্গলবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ দুপুরে সাথী (২১) নামের এই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সাথীর স্বামী খালেদ হোসেন ঘটনার পর থেকে পলাতক বলে পুলিশ জানিয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন সাংবাদিকদের জানান, ভোরে সাথীর শ্বশুর বাড়ির টিনসেড ঘর থেকে সাথীর লাশ উদ্ধার কর হয়।
তার স্বামী খালেদ নগরীর ল
bdnews24