২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতার আশঙ্কায় বাগেরহাটে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 10:34 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

বাগেরহাট, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতার আশঙ্কায় বাগেরহাটে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ডিংসাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে জামায়াত নেতা মোবারক আলীকে (৬০) তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবারক জামায়াতে ইসলামীর বিষ্ণুপুর ইউনিয়ন শাখার রোকন। তিনি বলেন, "নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।" মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে মোবারককে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৫ আগস্ট নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনার অভিযোগে উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নিকারী পাড়া থেকে ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম হাসানকে (২৬) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওসি জানান, ইব্রাহিম বাগেরহাট কারাগারে আটক আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬৩২ ঘ.