২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের এক নম্বর ফটক মঙ্গলবার থেকে বন্ধ

সংস্কার ও নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের জন্য সচিবালয়ের এক নম্বর ফটক মঙ্গলবার থেকে বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 04:48 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কার ও নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের জন্য সচিবালয়ের এক নম্বর ফটক মঙ্গলবার থেকে বন্ধ থাকবে। এ সময় বিকল্প হিসেবে জাতীয় প্রেসক্লাব প্রান্তের পাঁচ নম্বর ফটকটি অনুমোদিত কর্মকর্তা ও ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকবে বলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার এক আদেশে জানানো হয়। এতে বলা হয়, সংস্কারের সময় এক নম্বর ফটকের পরিবর্তে দুই নম্বর ফটকটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। অনুমোদিত কর্মকর্তা ও ব্যক্তিরা যে কোন সময় এ ফটক ব্যবহার করে সচিবালয়ে ঢুকতে পারবেন। এছাড়া প্রধানমন্ত্রীর গাড়ী ও তার বহরের যানবাহন আগের মতোই তিন নম্বর ফটক ব্যবহার করে সচিবালয়ে যাতায়াত করবে। গত চারদলীয় জোট সরকারের সময় সচিবালয়ের নিরাপত্তার কারণ দেখিয়ে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পাঁচ নম্বর ফটকটি বন্ধ করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/পিডি/২২৩১ ঘ.