কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনার জেরে সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশ ধর্মঘট করেছে।
সকালে তারা (ছাত্রলীগ শহর গ্র"প) শহর থেকে ক্যাম্পাসগামী ছাত্র-ছাত্রী পরিবহনের সবকটি বাস আটকে দেয়।
ফলে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের পূর্ব নির্ধারিত সেমিস্টার ফাইনালসহ বিভিন্ন পরীক্ষা ও ক্লাস বন্ধ হয়ে যায়।
এরপর দুপুরে রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি এবং পরিবহন কমিটির সদস্যরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাসগুলো ক্যাম্পাসে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শহর গ্র"প ও স্থানীয় গ্র"পের দ্বন্দ্বের জেরে এর আগে গত ১৯ জুলাই অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে শহর গ্র"প। পরে প্রশাসনের আলোচনার পর ২১ জুলাই ধর্মঘট প্রত্যাহার করে।
বিশ্ববিদ্যালয় ছাত্ররা জানান, গত ১১ অগাস্ট স্থানীয় গ্র"পের ফয়সাল, মাসুম ও ইমরান শহরে গেলে কয়েকজন ছাত্র তাদের মারধর করে। এই ঘটনায় স্থানীয় গ্র"প শহর গ্র"পকে দায়ী করে এবং পরদিন তারা ক্যাম্পাসে শহর গ্র"পের কামরুল ও পারভেজকে মারধর করে।
এর প্রতিবাদে শহর গ্র"প সকালে ক্যাম্পাস অভিমুখী পরিবহনের বাসগুলো টাউন হল চত্বরে নিয়ে আটকে রাখে।
খবর শুনে প্রক্টরিয়াল বডির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দুপুর সাড়ে ১২টায় বাসগুলো ক্যাম্পাসে নিয়ে যান।
এ ব্যাপারে ছাত্রলীগ শহর গ্র"পের মইনুদ্দিন চিশতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারা বাস অটক করেছে আমি জানি না। তবে সাধারণ শিক্ষার্থীরা যদি বাস আটক করে তাহলে আমাদের করার কিছু নেই।"
প্রশাসনের সঙ্গে আলোচনা ফলপ্রসু না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয় গ্র"পের আল আমিন অর্নব বলেন, "তিনবার আমাদের কর্মীদের শহরে মারধরের ঘটনায় আমরা প্রক্টরিয়াল বডির কাছে লিখিতভাবে বিচার দাবি করলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
সহকারী প্রক্টর মো. তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করছি। আশাকরি, কাল থেকে ক্লাস-পরীক্ষা নিয়মিত হবে।"
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভুইয়া বলেন, "কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্রের জন্য পুরো বিশ্ববিদ্যালয় এবং সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দু
bdnews24