গাইবান্ধা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার কিসমত বাগচী গ্রামে অভিযান চালিয়ে রোববার রাতে নিষিদ্ধ ঘোষিত আল্লাহ'র দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- কিসমত বাগচী গ্রামের মো. হাবিল মন্ডল (৪৫) ও মো. শহিদ মুন্সি (৩৫)।
সোমবার দুপুরে রাজশাহীর র্যাব-৫ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঈন উদ্দিন মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, কিসমত বাগচী গ্রামে আল্লাহ'র দলের বেশ কয়েকজন সদস্য গোপন বৈঠকে ইসলাম ধর্ম সম্পর্কে অপব্যাখা করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত দুইটার দিকে সেখানে অভিযান চালিয়ে হাবিল মণ্ডল ও শহীদ মুন্সিকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের দলের অন্য সদস্যরা পালিয়ে যায় ।
গত ২৬ মে রাতে ওই সংগঠনের ৩০/৩৫ জন সদস্য কিশমত বাগচী গ্রামে ইসলাম ধর্ম স
bdnews24