চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ২৫টি স্থানে শুক্রবার থেকে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম বণিক সমিতি।
এ কার্যক্রমের আওতায় পুরো রমজান মাস চাল, ডাল ও ছোলাসহ প্রয়োজনীয় নিত্যপণ্য বিক্রি করা হবে।
রোববার সকালে নগরীর আগ্রাবাদে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সংসদ সদস্য এম এ লতিফ।
চট্টগ্রাম চেম্বারের সচিব ওসমান গণি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিু আয়ের মানুষ ও শ্রমিক বসতি বেশি এ রকম ২৫টি স্থানে প্রতিদিন এ কার্যক্রম চলবে।
চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম ও সহ-সভাপতি এস এম শফিউল হকসহ অন্য পরিচালকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শনিবার থেকে চট্টগ্রামের অপর ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার নগরীতে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24