ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- যথাযোগ্য ভাব গাম্ভীর্য ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোক র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া, মোনাজাতসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
খুলনা: সকাল ৮টায় নগর ভবনে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আলোচনা সভা আয়োজন করে।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, শেখ মুজিবের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের কবিতাপাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশেষ দোয়া ও মোনাজাত, ইফতার মাহফিল।
সকাল ৯টায় নগরীর নিউমার্কেট চত্বর থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে শোকর্যালি বের হয়। এতে সর্বস্তরের জনগণ ও শিক্ষার্র্থীরা অংশ নেয়। র্যালিটি বাংলাদেশ বেতার খুলনায় গিয়ে শেখ মুজিবের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা শেষে যুবকদের মাঝে যুবঋণ বিতরণ করা হয়।
শোকদিবস পালনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শিশু একাডেমী, বিভাগীয় আনসার ও ভিডিপি কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং কালেক্টরেট মসজিদে মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ সকাল ৯টায় স্বাধীনতার স্থপতির স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া এবং সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী: রাজশাহী জেলা প্রশাসন, মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় সার্কিট হাউসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুজিবের জীবনাদর্শ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে শেখ মুজিব ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে আলোচনা সভা ও গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রাজশাহী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, রেশম গবেষণা প্রশিক্ষণ ইন্সটিটিউটসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে।
সিলেট: সিলেটে নানা কর্মসূচির মধ্যে ছিল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, র্যালি, মিলাদ ও দোয়া মাহফিল।
সকাল ১০টা থেকে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ শোক র্যালি বের করে। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনরে এসে শোক সভায় মিলিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কুমিল
bdnews24