গাজীপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গী সেতু থেকে গাজীপুরা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু'পাশের দুই শতাধিক অস্থায়ী দোকান ও হকার উচ্ছেদ করেছে পুলিশ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে বলে জানিয়েছেন টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, ওই অভিযানে মহাসড়কের দুই পাশের দু'শতাধিক অস্থায়ী দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে।
এসআই জানান, এসব দোকানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, স্টেশনরোড, কলেজ গেইট ও গাজীপুরা এলাকায় যানজট লেগে যেতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৯ ঘ.
bdnews24