চাঁদপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতের এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মটরসাইকেলটির আরেক আরোহী।
নিহত ওমর শরীফ (২৫) চাঁদপুর শহরের তালতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম কবির হোসেন।।
আহত রাসেল পাটোয়ারীকে (২৪) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে থেকে শরীফ ও তার বন্ধু রাসেল মটরসাইকেলে শহরের ষোলঘর এলাকা দিয়ে যাচ্ছিলো।
তিনি বলেন, এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শরীফের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১১৪২ ঘ.
bdnews24